ডেস্ক রিপোর্ট: মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৫ অক্টোবর বৃহস্পতিবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ছিলেন একজন প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবিদ।
তিনি আরও বলেন, দেশ ও মানুষের কল্যাণ, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং মুন্সিগঞ্জের আর্থ-সামাজিক উন্নয়নে আব্দুল হাইয়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
আরও পড়ুন: সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
রাষ্ট্রপতি মরহুম আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক এই সভাপতি আলহাজ মো. আব্দুল হাই ১৪ অক্টোবর বুধবার রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
