ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম বলেন, সিআইডিতে দিলীপ আগারওয়ালার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ওই মামলার সূত্রে সিআইডির অনুরোধে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলাটি কী বিষয়ে, সে সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।
সোনা ও হিরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই তৎকালীন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন দিলীপ কুমার আগারওয়ালা। পরবর্তী সময়ে তিনি জামিনে মুক্তি পান।
