কানাইঘাট (সিলেট) থেকে নিজেস্ব সংবাদদাতা : সিলেটের কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে শাহাব উদ্দিন নামের এক সিএনজি চালককে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অপরাধে ৫ জনকে আটক করা হযেছে।
নিহত শাহাব উদ্দিন (৩০) উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুনারতনপুঞ্জি গ্রামের মৃত মুদরিছ আলীর পুত্র। মঙ্গলবার সকাল ৮টার দিকে নিহতের বাড়ির পাশে এ হত্যা কান্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২ মাস পূর্বে তাদের বাড়ির পাশে সিএনজি গাড়ির সিরিয়াল নিয়ে শাহাব উদ্দিনের সাথে একই গ্রামের মুজন আলীর ছেলে জাকারিয়ার মারামারি হয়। এরই জের ধরে মুলত এ হত্যাকান্ডের ঘটে বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার সকাল ৮ টার দিকে শাহাব উদ্দিন তার অটোরিক্সা (সিএনজি) চালিয়ে বাড়ির পাশে গাড়ি রেখে নিজ বাড়িতে যাওয়ার সময়নউৎপেতে থাকা জাকারিয়া তার ভাই ইয়াহিয়া ও শাহরিয়া সহ কয়েকজন মিলে দেশীয় ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়। পরে স্থানীয় লোকজন আশংঙ্খাজনক অবস্থায় শাহাব উদ্দিনকে উদ্ধার করে প্রথমে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শাহাব উদ্দিনের মৃত্যু হয়। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান তিনি পুলিশ নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে বিভিন্ন এলাকায় পুলিশের একাধিক টিম সাড়াশি অভিযান শুরু করে এবং জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে শাহরিয়াদের বাবা মুজন আলী সহ দুইজনকে আটক করেন। পরে বিকাল ৫ টায় দিকে স্থানীয় লোকজনদের সহযোগিতায় শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত জাকারিয়া, ইয়াহিয়া ও শাহরিয়াকে গ্রেফতার করা হয়।
নিহত শাহাব উদ্দিনের লাশ ময়না তদন্ত শেষে বাড়িতে নিয়ে আসা হয়েছে। বাদ এশা গ্রামের মসজিদে নামাজে জানাযা শেষে গ্রামের পঞ্চায়েত করবস্থানে তাকে দাফন করা হয়।
