বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে ৯ম থেকে ১২তম গ্রেডে ১৩৫টি পদে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে সবচেয়ে বেশি পদ রয়েছে সাব-রেজিস্ট্রার পদে। এ পদে নিয়োগ দেওয়া হবে ৮৪ জনকে।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন করা যাবে ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ ক্যাটাগরির পদে নিয়োগ দেওয়া হবে।
এর মধ্যে উল্লেখযোগ্য পদগুলো হলো—
১. আইন কর্মকর্তা : ১টি পদ। ঔষধ প্রশাসন অধিদপ্তর। ৯ম গ্রেড, বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকা।
২. বয়লার পরিদর্শক : ২টি পদ।
প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়। ৯ম গ্রেড।
৩. সহকারী শীতাতপ রক্ষণ প্রকৌশলী (গ্রেড-২) : ১টি পদ। বাংলাদেশ টেলিভিশন। ৯ম গ্রেড।
৪. গবেষণা কর্মকর্তা : ১টি পদ। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। ৯ম গ্রেড।
৫. সাব-রেজিস্ট্রার : ৮৪টি পদ। আইন ও বিচার বিভাগ। ৯ম গ্রেড।
৬. প্রটোকল অফিসার : ১টি পদ। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ১০ম গ্রেড।
৭. সাব-অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার : ৭টি পদ। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর। ১০ম গ্রেড।
৮. সহকারী প্রটোকল অফিসার : ১টি পদ। রাষ্ট্রপতির কার্যালয়। ১০ম গ্রেড।
৯. ফটো টেকনিশিয়ান : ৩টি পদ। বস্ত্র অধিদপ্তর। ১০ম গ্রেড।
১০. অ্যাসিস্ট্যান্ট ট্রেনার : ৯টি পদ। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)। ১১তম গ্রেড।
এ ছাড়া মহিলাবিষয়ক অধিদপ্তরে তিন ধরনের সিনিয়র ইন্সট্রাক্টর পদে ২ জন করে মোট ৬ জন এবং নিপোর্টে ১৯ জন নার্স মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে।
আবেদন ফি কত
১ থেকে ৯ নম্বর পদের জন্য আবেদন ফি ২০০ টাকা। ১০ থেকে ১৪ নম্বর পদের জন্য ফি ১৫০ টাকা। অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সব পদের আবেদন ফি ৫০ টাকা।
আগ্রহী প্রার্থীদের পিএসসির নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ভিজিট করুন : http://bpsc.teletalk.com.bd/ বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিংকে।
আবেদনের সময়সীমা : ১ নভেম্বর দুপুর ১২টা থেকে ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।
/অ
