স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও ডিবি পুলিশ। মহানগরীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে তাঁদের আটক করা হয়।
আরএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ২৩ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৫ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য বিভিন্ন ফৌজদারি মামলায় ৪ জন রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিজ নিজ থানায় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক:
এদিকে নগরীর রাজপাড়া থানা পুলিশ তেরখাদিয়া মধ্যপাড়া এলাকা থেকে মাদক সেবনের সরঞ্জামসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। আটককৃতরা হলেন গোলাম রশিদ রুদ্র (২৪) এবং অন্তর (২১)। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা তাঁদের ধরে পুলিশে সোপর্দ করেন। পরে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়।
The post রাজশাহীতে ডিবি ও থানা পুলিশের অভিযানে ২৩ অপরাধী গ্রেপ্তার appeared first on সোনালী সংবাদ.
