গোলাপগঞ্জে সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব গঠনে গুরুত্বারোপ
সংবাদ বিজ্ঞপ্তি · ২৫ অক্টোবর, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) মাগরিবের পর ঢাকাদক্ষিণ ইউনিয়নস্থ জমিয়ত কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাখা সভাপতি হাফিজ ইমাদ উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ ইকরামা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ।
কর্মশালায় প্রশিক্ষণ দেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ, প্রশিক্ষণ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা, প্রচার সেলের সদস্য আবু সালেহ ওসমান এবং গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমদাদুল হক নাসিম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশিক্ষণে সংগঠনের কার্যক্রম, দায়িত্বশীলদের কর্তব্য, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব গঠনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে দ্বীনি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
