ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এই রোগে মোট ৩৮৪ জনের প্রাণহানি হলো। নতুন করে মৃত্যু হওয়াদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ১ জন, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে যথাক্রমে ১, ১ ও ২ জন রয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৩৮৪ জনে।
২৪ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে রেকর্ড সংখ্যক ২ হাজার ২৪৯ জন রোগী ভর্তি হয়েছেন, যা চলতি বছরের সর্বোচ্চ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন।
বর্তমানে সুস্থতার হারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ২৬৮ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ৪০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।
The post ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহানি, হাসপাতালে রেকর্ড রোগী ভর্তি appeared first on Daily Sangbad Chorcha.
