নিউ দিল্লিতে ১৩ অক্টোবর মঙ্গলবার ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে প্রথমবার এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেন, 'প্রতি বছর এই ফোরাম বিশ্বের সেরা মেধাবীদের একত্রিত করে। প্রথমবার এই আয়োজন ভারতে অনুষ্ঠিত হচ্ছে। এই সিদ্ধান্তের জন্য আমি ব্লুমবার্গ এবং তাদের পুরো টিমকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা একদম সঠিক সময়ে এবং সঠিক জায়গাকেই বেছে নিয়েছেন'।
