কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া সংলগ্ন নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নদী থেকে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, উদ্ধার করা মরদেহটির শরীরে গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ভাসমান অবস্থায় বাংলাদেশের জলসীমায় এসেছে।
