সৌদি আরবে সাজাপ্রাপ্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির হালনাগাদ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সৌদি আরবের কারাগারে বন্দি প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশটির বিভিন্ন কারাগারে বর্তমানে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন। তাদের বিষয়ে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট দূতাবাস সার্বিক খোঁজখবর রাখছে এবং প্রয়োজনীয় কনস্যুলার সেবা প্রদান অব্যাহত রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি আরবে আটক বা সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের আইনি সহায়তা প্রদান এবং সার্বিক কূটনৈতিক যোগাযোগ রক্ষায় সরকার নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে
The post মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য দেয়নি সৌদি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী appeared first on Ctgtimes.com.
