আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে গত কয়েক দিন ধরে বিভিন্ন অনলাইন পোর্টাল ও দৈনিক পত্রিকায় আমতলী সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকতার্ মো. জাকির হোসেনকে জড়িয়ে ট্যাক্স ও রাজস্বর টাকা আত্মসাৎ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদে উল্লেখিত বিষয়ের সাথে বাস্তবতার কোন মিল নাই। বলে দাবী করেন মো. জাকির হোসেন তিনি বলেন, অসৎ উদ্দেশ্যে আমাকে সামাজিক ও পারিবারিকভাবে হয়ে প্রতিপন্ন করার জন্য একটি
মহল সাংবাদিকদের অসত্য তথ্য দিয়ে এ সংবাদ করাইয়াছেন। প্রকৃত ঘটনা হলো; আঠারগাছিয়া ইউনিয়নের তার বিরুদ্ধে আবেদনের উল্লেখিত টাকার ব্যাপারে তদন্ত কর্মকর্তা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন সাহেবের উপস্থিতিতে তদন্ত করেছেন। যাহাতে ১০০% সঠিক পেয়েছেন। জাকির হোসেনের
বিরুদ্ধে করা আবেদনের কোন সত্যতা পায় নাই। জাকির হোসেন আরো বলেন ইউনিয়ন পরিষদের সকল আয় ব্যয়ের নির্বাহী ক্ষমতা ইউপি চেয়ারম্যানের সেখানে প্রশাসনিক কর্মকর্তা হিসাবে এককভাবে কোন অর্থ ব্যয় করার ক্ষমতা নাই এবং
সকল টাকা একই চেকে প্রাপককে প্রাদন করা হয়েছে। উক্ত টাকার ব্যর্থতা আমার নয়। গুলিশাখালী ইউনিয়ন চেয়ারম্যান পলাতক থাকার কারনে উক্ত ইউনিয়নের তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হয় নাই।আমতলী ইউনিয়নের ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের টাকা আত্মসাৎ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিষয়টি বর্তমান
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তার অধীন তদন্ত চলমান রয়েছে। প্রকৃত ঘটনা হলো ট্যাক্সের টাকা ও ট্রেড লাইন্সের টাকা হইতে আংশিক টাকা ব্যাংকে জমা দেয়া হয়েছে। যার জমা পত্র আমার কাছে রয়েছে। বাকী টাকা দ্বারা ইউনিয়নের
দৈনন্দিন খরচ, ক্ষুদ্র মেরামত, সভা আপ্যায়ন কাজে ব্যবহার করা হইয়াছে। যাহার ভাউচারে বর্তমান ইউপি প্রশাসক ও প্যানেল চেয়ারম্যানের স্বাক্ষর ও সম্মতি রয়েছে। তাই এ ধরনের মনগড়া সংবাদ করিয়ে কাউকে সামাজিক ভাবে পারিবারিক ভাবে হেয় প্রতিপন্ন করা ঠিক নয়। তাই আমি প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মো: জাকির হোসেন প্রশাসনিক কর্মকর্তা আমতলী ইউনিয়ন পরিষদ আমতলী, বরগুনা।
The post আমতলী সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকতার্কে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ appeared first on সকালের খবর ২৪.
