অনিন্দ্য চট্টোপাধ্যায়ছবি: Facebook
Published on
:
1 min read
টেলিভিশনের জনপ্রিয় মুখ তিনি। সম্প্রতি, ওয়েব সিরিজ় ‘গুহাকালী’-তে দেখা গিয়েছে অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। এরই মাঝে ফের ছোট পর্দায় ফেরার সুখবর ভাগ করলেন অভিনেতা। পরিণীতার আর বুলেট সরোজিনীর পরে আবারও সিরিয়ালে ফিরছেন অনিন্দ্য। কবে কোন ধারাবাহিকে দেখা যাবে অভিনেতাকে?
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে অনিন্দ্য লিখেছেন, ‘যাঁরা ভেবেছিলেন আমায় টিভিতে আর দেখা যাবে না, তাঁদের জন্য খবরটা দিয়ে রাখি। আবার ফিরছি। টেলিভিশন ছেড়ে কোথাও চলে যাইনি, শুধু একটু বিরতি নিয়েছিলাম। সিনেমা করেছি, বেশ কয়েকটা ওটিটি প্রোজেক্টস করেছি, আরও করব কিন্তু টেলিভিশন আমার ভালোবাসার জায়গা, আমার অনুশীলনের জায়গা। এই মাধ্যম আমাকে যে পরিচিতি দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ, আমার পরিচিতির একটা বড় অংশ।’
তবে আবারও তিনি ফিরছেন দর্শকের ড্রয়িং রুমে। যদিও কবে, কোন ধারাবাহিকে এখনও পর্যন্ত তা স্পষ্ট করেননি অভিনেতা। অনিন্দ্য বলেছেন, ‘পরিণীতার প্রকৃত অনুরাগীরাই জানেন, তূর্য চরিত্রটা ঠিক কতটা স্পেশাল। আমাদের তূর্যর মতো একটা চরিত্র উপহার দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদা।’
