গৌরীপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মতবিনিময় সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রেসক্লাব মিলনায়তনে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পষন জেলা সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সা’দী। উপজেলা সভাপতি শায়খুল হাদিস মুফতি নাযিম উদ্দিনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক মুফতি জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল বাকি। এতে বক্তব্য দেন সহসভাপতি হাফেজ আবুল কালাম, মাওলানা বেলাল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা যুবাইর আহমাদ হামযা, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নুরুল্লাহ প্রমুখ। আগামী ৯ নভেম্বর ময়মনসিংহে জেলা কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।