ইউটিউব চ্যানেল খুলছেন অভিনেতা সলমন খান। সম্প্রতি নিজেই এই ঘোষণা করেছেন অভিনেতা। জানিয়েছেন, কোনো নির্দিষ্ট একটি বিষয় নয়, বিভিন্ন বিষয়ে কনটেন্ট তৈরি করবেন তিনি।
- ১২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
• ইউটিউব চ্যানেল খুলছেন অভিনেতা সলমন খান। সম্প্রতি নিজেই এই ঘোষণা করেছেন অভিনেতা। জানিয়েছেন, কোনো নির্দিষ্ট একটি বিষয় নয়, বিভিন্ন বিষয়ে কনটেন্ট তৈরি করবেন তিনি। তাঁর কথায়, ‘এ থেকে জেড সব দেখা যাবে এখানে।’ উল্লেখ্য, সলমন বর্তমানে ব্যস্ত তাঁর পরের ছবি ‘মাতৃভূমি’ নিয়ে। দীর্ঘ টালবাহানার পর সদ্য কেন্দ্রীয় সরকারের তরফে ছাড়পত্র পেয়েছে ছবিটি। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের কাছে জমা দেওয়া হয়েছে ছবিটি। সেখান থেকে ছাড়পত্র মিললে দীপাবলির মরশুমে মুক্তি পেতে পারে সিনেমাটি। এছাড়াও দু’টি প্রজেক্ট হাতে রয়েছে তাঁর। এই আবহেই ইউটিউবে নতুন জার্নি শুরু করলেন অভিনেতা।
