নাটোরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সরকারি অনুদান হস্তান্তর
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:১৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নাটোরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সরকারি অনুদান হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত ।
গতকাল সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী এর সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার পূজা মণ্ডপ গুলোতে সরকারি অনুদানের চাল বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ হুইপ নাটোর _২ (সদর নলডাঙ্গা) সংসদ সদস্য এ্যাড’ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রধান অতিথি বক্তব্যে বলেন, “যুগ যুগ ধরে হিন্দু-মুসলমানের মধ্যে কোনো বিভেদ, বৈষম্য বা দূরত্ব ছিল না। ঈদ ও পূজা ছিল আমাদের সবার উৎসব। ছোটবেলায় ঈদের সময় যেমন হিন্দু বন্ধুদের বাড়িতে যেতাম, তেমনি পূজার সময়ও তাদের বাড়িতে যেতাম। আমাদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন ছিল।”
গত ১৭-১৮ বছরে হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে হবে। আপনাদের নিরাপত্তার বিষয়টি আমি নিজেই দেখব। কেউ হুমকি-ধমকি দিলে বা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করলে আমাকে ফোন করবেন। আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব।” অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী জেলা বিএনপি সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ রহিম নোওয়াজ. সহকারি কমিশনার ভূমি সদর মোঃ ফরহাদ আহমেদ. পিআইও সদর উপজেলা মোঃ সাইদুর রহমান. নাটোর পৌরসভা সাবেক মেয়র কাজী শাহ আলম. জাতীয়তা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান শাহিন. জাতীয়তা জেলা বিএনপির যুগ্ন আহবায় মোঃ সাইফুল ইসলাম আফতাব পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট প্রসাদ কুমার এডভোকেট প্রদীপ কুমারসহ আরো অনেকে।
