নিজস্ব প্রতিবেদক · ১১ অক্টোবর, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন
সিলেটে সোমবার (১২ অক্টোবর) আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিন সিলেট অঞ্চলের এক–দুই জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
একই সময়ে বিভাগের অনেক স্থানে মাঝারি ভারী বৃষ্টিরও সম্ভাবনাও রয়েছে। তাছাড়া এ দিন-রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা আছে।
রোববার (১১ অক্টোবর) সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আজ সোমবার সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে সিলেট অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়ার তথ্য অনুযায়ী, রোববার সকাল ৯টায় সিলেটে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬০ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা কমে দাঁড়ায় ৫২ শতাংশে। গত ২৪ ঘণ্টায় এবং রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
সিলেটে আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪৯ মিনিটে। সূর্যাস্ত হবে বিকেল ৫টা ২৮ মিনিটে।
গুগলে আমাদের খবর পেতে
