জামালপুরের দেওয়ানগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেওয়ানগঞ্জ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এ খেলাকে কেন্দ্র করে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, মন্ত্রীর সহধর্মিণী সাবিরা সুরাইয়া মনিকা এবং দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনাইদ আফ্রিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহরুল হোসেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বাবু শ্যামল চন্দ, সহসভাপতি বাবু স্বপন কুমার, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন ও সাঈদ বিন আনোয়ার সজিব।
এ ছাড়া দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, সিনিয়র সহসভাপতি সাদেক আক্তার নেওয়াজী টফিসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন জায়েদ বিন আনোয়ার নয়ন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব আলাউদ্দিন আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ গড়ে তোলা হবে। সেখানে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নেওয়ার সুযোগ পাবে তরুণ-তরুণীরা। পাশাপাশি প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, দেওয়ানগঞ্জের ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি খেলা আগামী বছর থেকে শুরু হবে। খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। দেওয়ানগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং নতুন খেলোয়াড় তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
The post দেওয়ানগঞ্জ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত appeared first on ভোরের চেতনা.
