October 15, 2026,

আজাদ বাহার জামালী : বড়লেখা উপজেলায় এবার ১৩৭টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ব্যক্তিগত ৭টি মণ্ডপ এবং ১৫টি চা বাগানে মণ্ডপ রয়েছে।
উপজেলার সমনবাগ ও ছোটলেখা চা বাগানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার থেকে প্রাপ্ত মদের লাইসেন্স রয়েছে দুটি।
স্থানীয়রা জানিয়েছেন, পূজাকে কেন্দ্র করে বাহিরের ছেলেরা এসে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য এই দুটি চা বাগানসহ সব পূজা মণ্ডপে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো প্রয়োজন।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

