সংবাদ বিজ্ঞপ্তি · ২২ অক্টোবর, ২০২৬ ৭:০৬ অপরাহ্ন
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাবেক সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নগরীর মদিনা মার্কেট মসজিদে জাগপা সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাগপা সিলেট জেলার সভাপতি মাহিন আহমদ খান, কেন্দ্রীয় সাংগঠনিক ও সিলেট মহানগরের সভাপতি শাহজাহান আহমদ লিটন, জেলার সহসভাপতি আবু খালেদ জীবন, মহানগরের সাধারণ সম্পাদক ইমাম আহমদ, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক সুলেমান আহমদ এবং মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক জহুর আলম। এ ছাড়া আনোয়ার হোসেন, শাহীন আহমদ, ফারুক মিয়া, মোবারক হোসেন, আয়েল আহমদ, সাজু মিয়া, মনজুর হোসেন, মেহরাব হোসেন, দবির হোসেন, শিমুল আহমেদ, মোফাক্কির আহমদ, রেদওয়ান আহমদ, মুহিন আহম্মদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে রেহানা প্রধানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মদিনা মার্কেট মসজিদের ইমাম মাওলানা রজিব হোসেন।
গুগলে আমাদের খবর পেতে
