সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ শনিবার (১৭ অক্টােবর) ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে। একইসঙ্গে পুঁজিবাজারে লেনদেনও হবে। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে আজ শনিবার ব্যাংক ও পুঁজিবাজার খোলা থাকবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিনদিন বন্ধ থাকবে। তার পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে সব মিলিয়ে টানা পাঁচ দিন (২০ থেকে ২৪ অক্টোবর) ব্যাংক বন্ধ থাকবে।
গত সোমবার একটি প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। এতে ১৭ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে সাধারণ কর্মদিবসের মতো ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়। গত ৭ অক্টোবর পূজার ছুটির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সংবাদ: ব্যাংক
১৬ অক্টোবর ২০২৬
১১ অক্টোবর ২০২৬
২৩ সেপ্টেম্বর ২০২৬
