নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে মহিলা দল নেত্রীর শাড়ি বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশরদী ইউনিয়নে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শাড়ি বিতরণ করেছেন নগরকান্দা উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার।
বৃহস্পতিবার বিকালে চরযোশরদী,চাদহাট এবং গজারিয়া নামক স্থানে ব্যক্তিগত তহবিল থেকে এসব শাড়ি বিতরণ করেন নগরকান্দা উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার। এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক মাহমুদা খানম,পারভিন আক্তার।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং তাঁদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়। এ কর্মসূচির মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হবে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।
এই বিভাগের আরো খবর






