জরিমানার ৩৫ হাজার টাকা রোজগারে কত সেকেন্ড লাগবে রোনালদোর?
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
জাতীয় দলের ক্যাম্প ছেড়ে আসায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন ক্রিস্টিয়ানো রোনালদোকে এক মাসের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানা করেছে। তার শাস্তির বিষয়টি শীর্ষ সংবাদ হলেও আলোচনায় এসেছে আরও একটি ব্যাপার। সেটা জরিমানার পরিমাণ। যে অর্থ উপার্জন করতে সিআর সেভেনের প্রয়োজন হবে এক মিনিটেরও কম সময়।
সেপ্টেম্বরে নেশনস লিগ চলাকালীন জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান রোনালদো। সেসময় বিষয়টি অধিকতর তদন্তের জন্য শৃঙ্খলা বিভাগে পাঠানো হয়েছিল। সোমবার রাতে চূড়ান্ত সিদ্ধান্ত আসে। ৪১ বর্ষী মহাতারকার বিরুদ্ধে কয়েকটি শাস্তির ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।
যার মধ্যে ক্যাম্প ছেড়ে আসায় সিআর সেভেনকে ৩০ দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাকে ২৮৫ মার্কিন ডলার অর্থাৎ, ২৫৫ ইউরো জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ৩৫ হাজার টাকার সমপরিমাণ।
ব্রিটিশ সংবাদমাধ্যমে তথ্য, সৌদি ক্লাব আল-নাসেরে রোনালদো প্রতিদিন যে ৬ লাখ ৫১ হাজার মার্কিন ডলার আয় করেন। সেটি থেকে এই ২৮৫ মার্কিন ডলার জরিমানা দিতে তার মাত্র ৩৮ সেকেন্ড সময়ের রোজগার লাগবে।
ঘটনার সূত্রপাত সেপ্টেম্বরে শেষ উয়েফা নেশনস লিগে নরওয়ের বিপক্ষে পর্তুগালের ম্যাচের আগে। সেদিন ওয়ার্মআপ করা সত্ত্বেও রোনালদোকে মূল একাদশে রাখেননি কোচ জেসাস। ১৮ বছরে প্রথমবার আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি কোন ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে থেকেও মাঠে নামার সুযোগ পাননি। এরপর রোনালদো জাতীয় দলের ক্যাম্প থেকে বেরিয়ে যান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
