রিয়ান পরাগ।ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
কাঁধে অস্ত্রোপচারের পর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করলেন রিয়ান পরাগ। জুনে অস্ত্রোপচারের পর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। ২০২৬ সালের আইপিএলের শেষ দিকে কয়েকটি ম্যাচেও খেলতে পারেননি। ভারতীয় দলে ফেরার লক্ষ্যে ফিটনেস ফিরে পেতে পরিশ্রম করতে হবে ২৪ বছরের এই ক্রিকেটারকে। তবে কবে মাঠে ফিরবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে আগামী বিজয় হাজারে ট্রফিতে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে।