
ছবি: iStock
Published on
:
1 min read
বৃহস্পতিবার সকাল থেকে শহর জুড়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বুধবার রাত থেকে মেরামতির জন্য চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ রয়েছে। যা দুপুর ১২টা নাগাদ খুলবে। এ ছাড়া বৃহস্পতিবার সকালে এয়ারপোর্টের দিক থেকে বারাসত যাওয়ার পথে বিরাটির কাছে একটি ডিজ়েলের ট্যাঙ্কার উল্টে দুর্ঘটনা ঘটেছে। এর জেরে বন্ধ যশোর রোডের একটি লেন। ফলে সেখানে তীব্র যানজট তৈরি হয়েছে। এ ছাড়া এ দিন শহর জুড়ে বড় কোনও মিছিল, জমায়েতও নেই। তবে বিকেলের দিকে অনেক মানুষ ঠাকুর দেখতে বেরোতে পারে। এর জেরে কিছু রাস্তায় যানজট হতে পারে বলে জানিয়েছে লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল।
