মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও বাল্যবিবাহ রোধে রংপুরের চক ইসুবপুর কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু।
চক ইসুবপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালকের পক্ষে মো. মেহরুন ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সমাজকল্যাণ বিদ্যাবিথী স্কুল ও কলেজের অধ্যক্ষ মফিজার রহমান মিজু, কেল্লাবন্দ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এনামুল হক মাজেদী, মহবতখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, আল মদিনা ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাহবুবার রহমান এবং কারমাইকেল কলেজের সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া প্রমুখ।
এ অনুষ্ঠানে রাধাকৃষ্ণপুর ডিগ্রি কলেজ, রাধাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়, বালার বাজার উচ্চ বিদ্যালয়, কেরানীর হাট স্কুল অ্যান্ড কলেজ এবং চক ইসুবপুর কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
