ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে কর্মকর্তাদের নামের পাশে উল্লেখ করা কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদের স্বাক্ষরে জারি করা এক কার্যালয় আদেশে এ রদবদলের কথা জানানো হয়। আদেশ অনুযায়ী, কর্মকর্তাদের প্রশাসন, ট্রাফিক, অপারেশনসহ পুলিশের বিভিন্ন বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে একই আদেশের মাধ্যমে সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
