উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি ও সিইএমও মো. মোস্তাক আহমেদ বলেন, ‘“ট্রান্সফর্মিং টুগেদার” ভিশনের আলোকে উদ্ভাবনী ব্যাংকিং সেবা সম্প্রসারণ, গ্রাহকসম্পর্ক সুদৃঢ়করণ এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য অধিকতর মূল্য সৃষ্টিতে কাজ করছে ঢাকা ব্যাংক।’
ঢাকা ব্যাংক পিএলসির গ্রাহকসেবার পরিধি বাড়ানো ও আধুনিক ব্যাংকিং সুবিধা সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকার কেরানীগঞ্জে কলাতিয়া শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করেছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ ইমার্জিং মার্কেট অফিসার (সিইএমও) মো. মোস্তাক আহমেদ গতকাল আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত শাখাটি উদ্বোধন করেন। ঢাকা ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেরানীগঞ্জের কলাতিয়া বাজারে অবস্থিত জেকে টাওয়ারের দ্বিতীয় তলায় শাখাটির কার্যক্রম শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি ও সিইএমও মো. মোস্তাক আহমেদ বলেন, ‘“ট্রান্সফর্মিং টুগেদার” ভিশনের আলোকে উদ্ভাবনী ব্যাংকিং সেবা সম্প্রসারণ, গ্রাহকসম্পর্ক সুদৃঢ়করণ এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য অধিকতর মূল্য সৃষ্টিতে কাজ করছে ঢাকা ব্যাংক।’ কলাতিয়া শাখা স্থানান্তর এ ধারাবাহিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও ক্যাশ ম্যানেজমেন্ট ইউনিটের প্রধান মোসলেহ সাদ মাহমুদ; ইভিপি ও জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মো. আলতামাস নির্ঝরসহ বিভিন্ন শাখা-উপশাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেন।
