
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ অক্টোবর) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন বেলা ১১টা ২ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৫ দশমিক ৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৩২ পয়েন্ট কমে ২ হাজার ৯২ দশমিক ২৩ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ২ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭২ দশমিক ৮৩ পয়েন্টে।
ডিএসইর ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ১০২ কোটি ৪২ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট। লেনদেনে মোট ৫ কোটি ৬৬ লাখ ৮৪ হাজার ৫৫৫টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এ সময়ে মোট লেনদেন সম্পন্ন হয়েছে ৪০ হাজার ৯৮২টি।
লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৭টির দর বেড়েছে এবং ৭৮টির দর কমেছে।
The post সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন appeared first on অর্থসূচক.
