ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কবি ও জনপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর মেরুদণ্ডে এক জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। ঢামেকের কেবিনে চিকিৎসাধীন এই বর্ষীয়ান শিল্পী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হলেও পুরোপুরি স্বাভাবিক হাঁটাচলা শুরু করতে তাঁর কিছুদিন সময় লাগবে।
সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহখানেকের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়পত্র মিলতে পারে বলে জানান রিফাত চৌধুরী। তিনি বলেন, তাই হাসপাতাল থেকে সোজা মেয়ের বাসায় উঠব। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এবার নিয়ম মেনে চলতেই হবে।
গত মাসে গুরুতর অসুস্থ হয়ে ঢামেকে ভর্তি হলেও শুরুতে কিছুটা অবহেলা ও একাকীত্বে দিন কাটে এই অভিনেতার। তবে সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার পাশাপাশি ঢামেক কর্তৃপক্ষ তাঁকে কেবিনে স্থানান্তরের ব্যবস্থা করে। এই সংকটকালে স্বজনেরাও তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন।
অসুস্থতার এই দিনগুলো থেকে শিক্ষা নিয়ে অনিয়মহীন ও সচেতন জীবনযাপনের অঙ্গীকার করেছেন রিফাত চৌধুরী। একই সঙ্গে ফিরতে চান চেনা আঙিনা শোবিজেও। তবে এবার মূল ভাবনা ভিন্ন। রিফাত চৌধুরীর ভাষায়, “অভিনয় ছাড়া আমার আয়ের আর কোনো উপায় নেই, তাই ফিরতেই হবে। তবে এবার অভিনয়ের চেয়ে পরিচালনাতেই বেশি মনোযোগ দেওয়ার ইচ্ছে আছে।
সংশ্লিষ্ট সংবাদ: রিফাত চৌধুরী
২০ সেপ্টেম্বর ২০২৬
