খবর বিজ্ঞপ্তি।।
খুলনা নগরীর ভোজনরসিকদের জন্য নতুন সংযোজন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘দ্য পালংকি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’। নগরীর সোনাডাঙ্গা এলাকার মজিদ সরণিতে, গাজী মেডিকেল কলেজের বিপরীতে অবস্থিত আধুনিক এই প্রতিষ্ঠানটি শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি ও দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন। হাজারো রেস্টুরেন্টের ভিড়ে সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রীত নতুনত্ব ও বৈচিত্র্য নিয়ে হাজির হয়েছে ‘দ্য পালংকি’। নগরীর ব্যস্ততম এলাকায় নতুন এই রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার চালুর মধ্য দিয়ে খাবারপ্রেমীদের জন্য দারুণ একটি রুচিশীল স্থান যুক্ত হলো। সুস্বাদু দেশি -বিদেশি খাবারের পাশাপাশি ব্যক্তিগত আয়োজন, পারিবারিক অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সমাবেশের জন্যও প্রতিষ্ঠানটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী দিনে উপস্থিত অতিথিরা বলেন, খুলনা নগরীতে মানসম্মত আধুনিক রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারের চাহিদা দিন দিন বাড়ছে। সেই প্রেক্ষাপটে ‘দ্য পালংকি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’-এর এই যাত্রা স্থানীয় খাবারপ্রেমী ও বিভিন্ন আয়োজনের আয়োজকদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে।
