কালবেলা · আন্তর্জাতিক
কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি নিয়ে কম্বোডিয়া-ক্রোয়েশিয়ার চুক্তি
২০/১০/২০২৬

কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি এবং কূটনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে দুটি চুক্তি স্বাক্ষর করেছে কম্বোডিয়া ও ক্রোয়েশিয়া। মঙ্গলবার (২০ অক্টোবর) কম্বোডিয়ার রাজধানী নমপেনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
কম্বোডিয়ার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চুক্তিতে স্বাক্ষর করেন কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোন এবং সফররত ক্রোয়েশিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী গোরদান গ্রলিচ রাদমান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকে তারা কম্বোডিয়া ও ক্রোয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ঘনিষ্ঠ সহযোগিতার প্রশংসা করেন।
চলতি বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উদ্যাপন করছে কম্বোডিয়া ও ক্রোয়েশিয়া। গত তিন দশকে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও বিস্তৃত হয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
নতুন চুক্তি দুটির মাধ্যমে কূটনৈতিক পাসপোর্টধারীদের যাতায়াত সহজ করার পাশাপাশি কূটনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: শিনহুয়া
মূল প্রতিবেদনে যান ↗