The Sangbad · দেশ
সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা
১৭/১০/২০২৬

দেশের যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌরবিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব ভবনের ছাদের পরিমাপ ও আয়তন নির্ধারণ করে জরুরি ভিত্তিতে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যে একটি নির্ধারিত লিংকের মাধ্যমে এই তথ্য পাঠাতে হবে।শনিবার (১৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক জরুরি নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।মাউশির পক্ষ থেকে দেশের সব অঞ্চলের আঞ্চলিক পরিচালক এবং অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে পাঠানো চিঠিতে এই নির্দেশ কার্যকর করার আহ্বান জানানো হয়েছে।চিঠিতে উল্লেখ করা হয়, মাউশি অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর, সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনার যেসব ভবনের ছাদ সৌর প্যানেল বসানোর উপযোগী, সেগুলোর সঠিক পরিমাপ নির্ধারণ করে নির্ধারিত সময়ে কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থার প্রসারে এটি মাউশির এক বিশেষ উদ্যোগ।/
মূল প্রতিবেদনে যান ↗