স্টাফ রিপোর্টার
গাজীপুরে লংকা বাংলা ফাইন্যান্স পিএলসি এর উদ্যোগে, লংকা বাংলা ফাউন্ডেশনের ব্যানারে, লংকা বাংলা ফাইন্যান্স পিএলসি, গাজীপুর শাখার পরিচালনায়, খাইলকুর বাদশা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। বৃহস্পতিবার ১৬ অক্টোবর বেলা এগারোটায় কলেজ প্রাঙ্গণে ৫০০ এর অধিক আম, কাঁঠাল, চালতা,পেয়েরা সহ বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লংকা বাংলা ফাইন্যান্স পিএলসি গাজীপুর শাখার ব্যবস্থাপক একে এম ফজলুল হক সহ শাখার অন্যান্য কর্মকর্তা বৃন্দ। আরও উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, প্রদীপ দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক, হারুন অর রশিদ, প্রভাষক মো:তাজুল ইসলাম, প্রভাষক মোঃকিরন আহম্মেদ, প্রভাষক ইয়াকুব হাসান। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোন বিকল্প নেই তাই প্রতিবছরের ন্যায় এবছর গাছের চারা বিতরণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের গাছ লাগাতে উৎসাহিত করতে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও লংকা বাংলা ফাউন্ডেশন আর্ত মানবতার সেবায় প্রাকৃতিক দূযোগে সহায়তা, শীতবস্ত্র বিতরণ, অসহায় দরিদ্র মানুষকে সহায়তা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, চক্ষু চিকিৎসা সেবা প্রদান সহ শিক্ষা সহায়তা প্রদান করে আসছে।
