
বিজয় দেবেরাকোণ্ডা ও রশ্মিকা মন্দানাছবি: Instagram
Published on
:
1 min read
বিজয় দেবেরাকোণ্ডা ও রশ্মিকা মন্দানার বিয়ের পরে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে ছবি মুক্তি পেতে চলেছে। তাঁদের সিনেমা ‘রণবলী’ মুক্তির আগে একটি অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন বিজয়। স্ত্রীর প্রশংসা করে তিনি বললেন, ‘রশ্মিকার সঙ্গে তৃতীয় ছবি এটা আমার। ওর মধ্যে বরাবরই অদ্ভুত জেদ আর কাজের ক্ষমতা রয়েছে। কখনও কখনও ওকে আমার রোবটের মতো মনে হয়। ওর এই উন্নতি দেখে আমার সত্যিই খুব গর্ব হয়।’
