কক্সবাজারের টেকনাফে ৩ কোটি ৩ লাখ টাকার বেশি মূল্যের কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে যৌথ বাহিনী। তবে স্থানীয়দের অভিযোগ, বাজারে অভিযান হলেও মাছ ধরার নৌযানে এসব জালের ব্যবহার বন্ধ হয়নি। এ কারণে নৌঘাট ও মাছ ধরার নৌযানেও অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা।
শনিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত টেকনাফ পৌরসভার লামার বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ১০ লাখ ১০ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে কায়ূকখালী খালের পাড়ে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৩ লাখ ২৪ হাজার টাকা।
মিয়ানমার থেকে অবৈধ পথে এসব জাল টেকনাফে আনা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
The post টেকনাফে ৩ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস, নৌযানেও অভিযান চান স্থানীয়রা appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
