বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয়নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী।
সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের কার্যক্রমের খোঁজখবর নেন এবং তাঁদের স্বাগত জানান।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি বাবু পলাশ দাশ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ লোহাগাড়ার সভাপতি বাবু রাজু ধর রাজ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য নারায়ণ দাশ ও প্রিয়তোষ দাশসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ জামায়াতে ইসলামী
৫ ঘন্টা আগে
৯ ঘন্টা আগে
১৬ অক্টোবর ২০২৬
