সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন এখন বাংলাদেশ-আমান উল্লাহ আমান
-
কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি - আপডেট সময় ০১:৫০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন এখন বাংলাদেশ। দেশে আজ হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব তারেক রহমানের নির্দেশে শান্তিপূর্ন ভাবে পালিত হচ্ছে। বিএনপির যখন ক্ষমতা আসে তখনই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে রুপান্তর হয়। অতিতে হিন্দুদের পুজামন্ডবের জমি ও মন্দির দখল করেছে ফ্যাসিস্ট সরকারের নেতা কর্মীরা। বিএনপি ক্ষমতায় এসে তা উদ্ধার করে দিয়েছে। তাই বিএনপি জনগনের দল। গত মঙ্গলবার রাতে কেরাণীগঞ্জের কোনাখোলা দুর্গামন্দির পরিদর্শন করে উপস্থিত হিন্দু ধর্মবলীর উদ্দেশ্যে এসব কথা বলেন। কোনাখোলা দূর্গামন্দিরের সভাপতি ও বাস্তা ইউনিয়নের মেম্বার নরেশ চন্দ্র সরকার এর সভাপতিত্বে তিনি আরও বলেন, বাংলাদেশেন নজিরবিহীন ঘটনা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘটিয়েছেন। তিনি একদিনে চারটি বিভাগের হিন্দু ধর্মের পূজা উৎসব পরিদর্শন করেছেন। তিনি আরও বলেন, অতিতেও জিয়াউর রহমান ও মরহুম খালেদা জিয়া যেভাবে বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে দেখেছে, বর্তমান প্রধানমন্ত্রী জন তারেক রহমান সেই ভাবে দৃষ্টি রেখেছেন। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাস্তা ইউনিয়নের বিএনপির সভাপতি মোহাম্মদ ফিরোজ মিয়া, সাবেক বাস্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল হক, বিএনপি নেতা আলমগীর হোসেন খান প্রমুখ।
ট্যাগস :
