বাংলাদেশ লাগোয়া লালবাগে পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই এই এলাকার অন্যতম সমস্যা গরু পাচার, নেশার সামগ্রী পাচার কার্যত বন্ধ বলে জানালেন তিনি। পাশাপাশি মুর্শিদাবাদ বিধানসভার বাসিন্দাদের পুজোর উপহারও দিলেন মুখ্যমন্ত্রী। এলাকায়, নতুন আইটিআই কলেজ, নতুন ব্রিজ, প্রধানমন্ত্রী জন ওষুধি কেন্দ্র, মর্নিং কলেজ, হাসপাতালের বেড বৃদ্ধির কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বেআইনি কার্যকলাপ নিয়ে বললেন, “বিএসএফ, পুলিশ জেলায় একসঙ্গে কাজ করছে। কোনও অবৈধ অনুপ্রবেশ ঘটবে না। গরুপাচার, নেশাসাগ্রমী পাচার এখন প্রায় বন্ধ।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
