লোহিত সাগরের উপর ইথিওপিয়া সংঘাতের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে
ইথিওপীয় সরকার এবং সরকারবিরোধী জাতিগত সংখ্যালঘু শক্তিগুলোর মধ্যে সংঘাতের কারণে লোহিত সাগর সংলগ্ন এলাকায় আরও অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা বাড়ছে।
সেপ্টেম্বর মাসে, প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকারের বিরোধী তিগ্রায়ান বাহিনী উত্তর ইথিওপিয়ার প্রধান শহর মেকেলে এবং বিমানবন্দরগুলো দখল করে নেয়। সরকারি বাহিনী অক্টোবর মাসে সেগুলো পুনরুদ্ধার করে।
শুক্রবার এবং শনিবার যখন এনএইচকে'র একটি দল মেকেলে শহরের কেন্দ্রীয় অংশ পরিদর্শন করে, তখন সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল, যার মধ্যে ভারী সরঞ্জাম সজ্জিত যানবাহনে সরকারি বাহিনীর টহলও অন্তর্ভুক্ত ছিল।
ইথিওপিয়া সরকার দাবি করেছে যে প্রতিবেশী দেশ ইরিত্রিয়া সরকারবিরোধী শক্তিকে সমর্থন করছে। ইরিত্রিয়া এই অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে যে তারা ইথিওপিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে।
উল্লেখ্য, দুই দেশের মধ্যে মতবিরোধ চলমান রয়েছে, কারণ প্রধানমন্ত্রী আবি সাম্প্রতিক বছরগুলোতে লোহিত সাগরের একটি বন্দরে প্রবেশাধিকার নিশ্চিত করতে দৃঢ় আগ্রহ দেখিয়ে আসছেন। প্রধানমন্ত্রীর মতে, ইথিওপিয়ার মতো একটি স্থলবেষ্টিত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এটি অপরিহার্য।