অনেক বছর পর ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন, সুপারস্টার শাকিব খান। গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানটি যেন ছিল শাকিবময়। কারণ এই অনুষ্ঠানে শাকিব খানের সিনেমা জীবনে পথচলার ২৭ বছর উদযাপনের পাশাপাশি এই আয়োজনে সেরা অভিনেতারও পুরস্কারও পান তিনি। অনুষ্ঠানে শাকিব খানের হাতে সম্মাননা তুলে দেন ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন’সহ সেই সময় মঞ্চে থাকা আর কিছু সম্মানিত অতিথি। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি মেয়ে শারমিনা সিরাজের উপস্থাপনা পুরো আয়োজনেজুড়ে মুগ্ধতা ছড়ায়।
শাকিব খান বলেন, ‘মনে হয় এই তো সেদিনের কথা, চলচ্চিত্রে এলাম। দেখতে দেখতে কিছুদিন আগে রজতজয়ন্তী সময় পার করলাম। ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে দেখলাম যে আমার সিনেমা জগতে আসার ২৭ বছর উদযাপন করছেন তারা। ভীষণ ভালো লেগেছে হঠাৎ এমন আয়োজন দেখে।
শারমিনা সিরাজ সোনিয়া বলেন, ‘অনেক কষ্টের পর একটা চমৎকার বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন করলাম। আমি শুরুতেই ভীষণ কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় খোকন ভাইয়ের প্রতি। খোকন ভাই আমার ওপর আস্থা রেখেছেন, এটাই ছিল আমার সবচেয়ে বড় শক্তি। পুরো ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬ নানান রঙে রাঙিয়ে দিতে বাংলাদেশ থেকে এক ঝাঁক তারকা এসেছিলেন এবং তারা আমাদের অনুষ্ঠান যেভাবে আলোকিত করে গেছেন, অনুষ্ঠান স্মরণীয় করে গেছেন তা আমাদের আগামী দিনের চলার পথকে আরও বেগবান করে গেলেন। বাংলাদেশের বাইরে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান যে এটাই তা আবারও তা প্রমাণিত হলো।’
