দুর্গাপুর স্টিল টাউনশিপের বি-জোনের নিউটন রোডে বিজয়া দশমীর 'শুভেচ্ছা' ব্যানার ও পতাকা লাগানো নিয়ে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ। শনিবার দুপুরে দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি, মারধর এবং একে অন্যকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠেছে। এক তৃণমূল কর্মীকে ড্রেনে ফেলে মারধর করা হয় বলেও অভিযোগ। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কোর কমিটির প্রাক্তন সদস্য বান্টি সিংয়ের গোষ্ঠীর সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষ। বান্টি সিংয়ের বাড়িতে হামলার চেষ্টা হয় বলেও অভিযোগ উঠেছে।
