ডিএসইতে ফের লেনদেনের শীর্ষে ইভেন্স টেক্সটাইল
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বস্ত্র খাতের কোম্পানি ইভেন্স টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১৭ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ১৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার টাকার। ১৩ কোটি ২৯ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সোনালী আঁশ লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে: প্যারামাউন্ট টেক্সটাইল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, আইপিডিসি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং এবং এমএল ডাইং।


