রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ৪০ জন, ওয়ারী বিভাগে ৯২ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, তেজগাঁও বিভাগে ১৯৬ জন, মিরপুর বিভাগে ২৬৩ জন, গুলশান বিভাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৪০ জন এবং গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
এমএমটি
