কলকাতায় আত্মসমর্পণ মঙ্গল ও মালতী নামে মাওবাদী সংগঠনের সদস্যের। সম্পর্কে তাঁরা স্বামী-স্ত্রী। তাঁদের নাম মঙ্গল মাহাতো এবং মালতী মুর্মু। সূত্রের খবর, ওই দম্পতি পলিটব্যুরোর সদস্য কিষেণজির মৃত্যু দেখেছিলেন সামনে থেকে। কেন্দ্রীয় কমিটির সদস্য আকাশের দেহরক্ষীর দায়িত্ব সামলাতেন মঙ্গল। সমাজের মূল স্রোতে ফিরতে চেয়ে আত্মসমর্পণ করলেন স্বামী-স্ত্রী। মঙ্গলের বিরুদ্ধে ছয় থেকে সাতটি মামলা রয়েছে বলে পুলিশের দাবি। মঙ্গলের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা ও মালতীর মাথার দাম ছিল ২ লক্ষ টাকা।
