দেশের ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) পদে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাগেরহাটে সামছুদ্দিন মুন্না, নীলফামারীতে মো. আব্দুল হালিম, রংপুরে মিল্টন চন্দ্র রায়, নড়াইলে পলক কুমার মণ্ডল, মেহেরপুরে তুষার আহমেদ, ভোলায় শেখ আব্দুল্লাহ সাদীদ এবং পঞ্চগড়ে মো. সানওয়ার হোসেনকে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া খুলনায় মো. নবীরুল ইসলাম, কুড়িগ্রামে মো. নাজমুল হাসিব রেজা, গাইবান্ধায় মো. সোলেমান আলী, ময়মনসিংহে এ. এস. এম. মোসা, গোপালগঞ্জে মো. আরিফুল ইসলাম এবং পাবনায় মো. পুবন আখতারকে স্থানীয় সরকারের উপপরিচালক পদে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবর নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে ওই দিন অপরাহ্নে তাঁরা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের মাঠপর্যায়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, সমন্বয় এবং তদারকিতে স্থানীয় সরকারের উপপরিচালকেরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
The post ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন appeared first on ভোরের চেতনা.
