আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজোর মধ্যেই চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া কলকাতা-সহ গোটা বাংলায়। শনিবার সন্ধ্যা প্রায় ৭টা ২০ মিনিট নাগাদ ঘটে যাওয়া এই ঘটনায় মৃতদের তালিকায় ১৯ জনের নাম রয়েছে। তালিকায় শিশু থেকে শুরু করে প্রবীণ, বিভিন্ন বয়সের মানুষের নাম রয়েছে। মৃতদের মধ্যে একাধিক নাবালক-নাবালিকাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১৯ জন মৃতদের তালিকায় রয়েছে অভিষেক শ্রীবাস্তব, শ্রীপর্ণা পোদ্দার, মিঠু মণ্ডল, আকৃতি কুমারী ও বর্ণালী হালদার, শুভম সোনকর এবং আরতি সরকার বিশ্বাসের নাম। এছাড়াও রয়েছেন তানিয়া বিশ্বাস, বিকাশ ভট্টাচার্য, স্নেহা ভাণ্ডারি, সন্দীপ ভেজ, পিয়ালি প্রামাণিক, টগর ভেজ, কল্পনা জানা, প্রিয়া সমাদ্দার এবং দিলীপ ঘোষ।
মৃতদের তালিকায় রয়েছে প্রাঞ্জল সরকার এবং অন্যাস শ্রীবাস্তবের নামও। বরানগরের একই ঠিকানার বাসিন্দা দিলীপ ঘোষ ও দীপালি ঘোষের নামও তালিকায় রয়েছে। তালিকা অনুযায়ী, মৃতদের মধ্যে কলকাতা ও সংলগ্ন বিভিন্ন এলাকার পাশাপাশি হুগলি, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং বিহারের বাসিন্দারাও রয়েছেন।
নথিতে উল্লেখ করা হয়েছে, ১৬ জনের মৃত্যু হয়েছে এমসিএইচে, একজনের অ্যাপোলো হাসপাতালে এবং একজনের আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১. অভিষেক শ্রীবাস্তব, ভাগবানপুর, মুজফ্ফরপুর, বিহারের বাসিন্দা।
২. শ্রীপর্ণা পোদ্দার, বৈদ্যবাটি, হুগলির বাসিন্দা।
৩. মিঠু মণ্ডল, শ্যামপুকুর, কলকাতার বাসিন্দা।
৪. আকৃতি কুমারী, বালি, হাওড়ার বাসিন্দা।
৫. বর্ণালী হালদার, নিউ টাউনের বাসিন্দা।
৬. শুভম সোনকর, মানিকতলা, কলকাতার বাসিন্দা।
৭. আরতি সরকার বিশ্বাস, চাকদহ, নদিয়ার বাসিন্দা।
৮. তানিয়া বিশ্বাস,গৌরাঙ্গনগর, নিউ টাউনের বাসিন্দা।
৯. বিকাশ ভট্টাচার্য, সালকিয়া, হাওড়ার বাসিন্দা।
১০. স্নেহা ভাণ্ডারি, বিষ্ণুপুর, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা।
১১. সন্দীপ ভেজ, মাধবডিহি, পূর্ব বর্ধমানের বাসিন্দা।
১২. পিয়ালি প্রামাণিক, আরামবাগ, হুগলির বাসিন্দা।
১৩. টগর ভেজ, মাধবডিহি, পূর্ব বর্ধমানের বাসিন্দা।
১৪. কল্পনা জানা, সোদপুর, পানিহাটির বাসিন্দা।
১৫. প্রিয়া সমাদ্দার, নিউ ব্যারাকপুরের বাসিন্দা।
১৬. দিলীপ ঘোষ, বরানগরের বাসিন্দা।
১৭. প্রাঞ্জল সরকার, বিটি রোড, আগরপাড়ার বাসিন্দা।
১৮. অন্যাস শ্রীবাস্তব, মুজফ্ফরপুর, বিহারের বাসিন্দা।
১৯. দীপালি ঘোষ, বরানগরের বাসিন্দা।
