মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও রয়েল পরিবহনের কাউন্টার মাস্টার মো. শাকেরের মৃত্যুর রহস্য উদ্ঘাদটন দাবিতে মাগুরা-ঢাকা মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিক ও বাস মালিক সমিতির সদস্যরা। পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন।
বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় মাগুরা বাস টার্মিনাল এলাকায় এই অবরোধ কর্মসূচি পালিত হয়। অবরোধের কারণে মহাসড়কে বাস, ট্রাকসহ শত শত যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বিজ্ঞাপন
এসময় টার্মিনাল এলাকায় শতাধিক বিএনপি ও যুবদলের নেতাকর্মী এবং পরিবহন শ্রমিক অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
অবরোধ চলাকালে আন্দোলনকারীরা অভিযোগ করেন, শাকেরের মৃত্যু স্বাভাবিক নয়। তারা অবিলম্বে এই মৃত্যুর সঠিক কারণ তদন্ত করে বের করার দাবি জানান। পরিবহন শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি দ্রুত সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে মহাসড়কে কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।
বিজ্ঞাপন
পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন খান ঘটনাস্থলের পরিস্থিতি বিবেচনা করে দ্রুত তদন্তের মাধ্যমে শাকেরের মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। এমপির আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর ১২টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ জানান, নিহতের মাথার পেছনের অংশে একটি ছিদ্রের চিহ্ন পাওয়া গেছে, তবে এটি কিসের আঘাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এরইমধ্যে তদন্ত কাজ শুরু করেছে।
মিনারুল ইসলাম জুয়েল/এফএ/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
