ফেনীতে মহাসড়কের পাশে স্থাপিত রোড সাইন চুরির অভিযোগে রনি (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেনী জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ অধিদপ্তরের স্থাপিত রোড সাইন চুরির অভিযোগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রনিকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেসিক মোড় এলাকায় রোড সাইন চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রনিকে আটক করা হয়।
মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত রোড সাইন একটি চক্র চুরি করে। এতে সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার রনির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত করে-এমন চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বিআলো/শিলি