বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে ১ লাখ ৪ হাজার ৬৬০ পিস ইয়াবা ও ১ টি মোটরবাইক জব্দ করা হয়েছে। এর মধ্যে ৯৯ হাজার ৬৪০ পিস ইয়াবা মিলল লেবুর বস্তায়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দেয়া১১ বিজিবি ও ৩৪ বিজিবির দেয়া পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় তারা ১২ ঘন্টায় পরিচালিত অভিযানে ইয়াবার পাশাপাশি একটি মোটরসাইকেলও উদ্ধার করে ।
১১ বিজিবি সুদ্র জানায়, তারা বুধবার রাত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল আদর্শগ্রাম চেকপোস্টের কাছে একটি স্টিলের ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় লেবুভর্তি দুটি পরিত্যক্ত বস্তায় তল্লাশি চালিয়ে ১০ কাটে ৯৯ হাজার ৬৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এসব মাদকের কোনো মালিককে পাওয়া যায়নি।
৩৪ বিজিবি সুত্র জানান, ঘুমধুম বিওপির একটি টহল দল সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ১ দশমিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৫ হাজার ২০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
