
Ei Samay
Published on
:
1 min read
জোড়া দুর্ঘটনা জাতীয় সড়কে। মঙ্গলবার মধ্যরাতে রানিগঞ্জে আগ্রা-ডানকুনি ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা হয়। জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১টা নাগাদ রানিসায়র মোড়ে একটি চারচাকা গাড়িতে আচমকাই আগুন লেগে যায়। কোনও রকমে গাড়ি থেকে নেমে পালিয়ে প্রাণে বাঁচেন যাত্রীরা। অন্য দিকে, চুনাভাটি এলাকায় একটি রাসায়নিক বোঝাই ট্যাঙ্কার উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। জোড়া দুর্ঘটনায় সাময়িক ভাবে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।
